ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন হেলেনা জাহাঙ্গীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ১১:৫৪

ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন হেলেনা জাহাঙ্গীর। সোমবার ( ২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তার ভেরিফায়েড আইডি থেকে লাইভে আসেন তিনি। এ সময় তিনি বলেন, গত কয়েক দিন আগের আমার একটি পোস্টকে কেন্দ্র করে আমাকে এভাবে অপদস্থ করা ঠিক হয়নি। দেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের টকশোতে ব্যবসায়ীদের বাটপার বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এক প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, হেলানা জাহাঙ্গীর আসবে জানলে আমি টকশোতে আসতাম না। কারণ উনাকে আমি চিনি না। আমি উনার সাথে কোনো কথা বলতে চাই না। ১১ মিনিটে বলে ২০০৮ সালের পরে যারা টাউট যারা সুবিধাবাদী তারাই আওয়ামী লীগেকে ব্যবহার করছেন।

হেলেনা জাহাঙ্গীর আরো বলেন, আমাকে গ্রেফতারের আদেশ দিয়েছেন। এটা উনি দিতে পারেন না। উনি এ আদেশ দেয়ার কে। আমি সেটাও বুঝতে পারলাম না। তিনি বলেন, আমি কি দুর্নীতি করেছি, খুন করেছি, রাষ্ট্রদ্রোহীতা করেছি। আমাকে দেখে বলেন হেলেনা জাহাঙ্গীরের সাথে কথা বলব না। আমি সরকারের জন্য একটা চ্যানেল চালাচ্ছি। ভর্তুকি দিয়ে চালাচ্ছি চার বছর যাবৎ। আমি চ্যানেলের বাইরে কোনো কাজ করতে পারি না।

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপ-কমিটির সদস্যপদ হারিয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। নামের সঙ্গে ‘লীগ’ যুক্ত করে গড়ে ওঠা আওয়ামী লীগের অননুমোদিত একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি। এই উপ-কমিটিতেই সদস্য ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে থাকা হেলেনা জাহাঙ্গীর।

জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন। সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সে কারণেই তাকে উপ-কমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

জামান / জামান

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’