ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গণহত্যা দিবসে বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ৩:৪২

জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) বাদ জোহর এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

এসময় ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদতবরণকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহীউদ্দিন কাসেম। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, ডা. নাছিম উল গণি খান, মো. আবদুল্লাহ্ আল মাসুদসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। এছাড়া জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে আজ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত

কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

এসিল্যান্ড হচ্ছেন ৬২ কর্মকর্তা, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আহতদের অবস্থা আশঙ্কাজনক

মোংলায় পৌঁছেছেন তারেক রহমান

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ