বঙ্গবন্ধুর কয়েকজন পলাতক খুনিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, তাদের আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে আছেন সেখানেই আমরা যোগাযোগ করছি এবং চেষ্টা করছি অচিরেই তাদের ফিরিয়ে নিয়ে আসা এবং ফাঁসির রায় কার্যকর করার জন্য।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫শে মার্চ। ২৫ মার্চ কালরাত গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। পৃথিবীর যেখানে গণহত্যা হয়েছে এবং বাংলাদেশের এই গণহত্যা ছয় ঘণ্টার মধ্যে নিরিহ বাঙালিকে হত্যা করা হয়েছিল।
তিনি বলেন, সেদিন রাতেই বারোটা এক মিনিটে বঙ্গবন্ধু সেই ঘোষণাটি আসলো যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।
মন্ত্রী বলেন, আমরা সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ
র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে
কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি
স্বামীকে খুন করে ৯৯৯-এ ফোন, আত্মসমর্পণ স্ত্রীর
‘বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে’
মাদকের আধিপত্য নিয়ে গেন্ডারিয়ায় দুই পক্ষের গোলাগুলি, গ্রেপ্তার ৪
সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি
সংসদে নিজ দপ্তরে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস
চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী
বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
রেলওয়ের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্বে তিন কর্মকর্তা