ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ৩:৪৬

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৫৭ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ থেকে বের হয়ে ন্যাপ প্রতিষ্ঠা করেন তিনি। ঢাকার রূপমহল সিনেমা হলে দু’দিনব্যাপী গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটে। 

মওলানা আবদুল হামিদ খান ভাসানী, খান আবদুল গাফফার খান, মিয়া ইখতিয়ার উদ্দিন, অধ্যাপক মোজাফফর আহমদ, দেওয়ান মাহবুব আলী, আতাউর রহমান, মাহমুদ আলী কাসুরি এবং হাছান নাছেরসহ পাকিস্তানের উভয় অংশের নেতাদের সমন্বয়ে দলটি গঠিত হয়। 

১৯৫৭ সালের ৬ থেকে ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাগমারীতে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং আওয়ামী লীগ নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রনীতি বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এ প্রশ্নে দলের ডানপন্থী নেতাকর্মীরা সোহরাওয়ার্দীর পক্ষাবলম্বন করেন এবং বামপন্থী অংশ মওলানা ভাসানীর নেতৃত্বে বিভক্ত হয়ে পড়েন।

পরে মস্কো-পিকিং মতাদর্শগত বিরোধের কারণে ১৯৬৭ সালের ৩ নভেম্বর মতিঝিলের হোটেল ইডেনে ন্যাপের রিকিউজিশন সম্মেলনে মস্কোপন্থিরা ন্যাপ গঠনের অন্যতম রূপকার অধ্যাপক মোজাফফর আহমদকে সভাপতি করে দল পুনর্গঠন করেন। এরপর বিভিন্ন সময় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন অংশসহ ন্যাপ বহু ধারায় বিভক্ত হয়।

ন্যাপ একটি গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দল হিসেবে পূর্ব পাকিস্তানে ১৯৬৯-এর গণঅভ্যূত্থান সংগঠনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। বর্তমানে মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ একাধিক অংশে বিভক্ত। প্রবীন রাজনীতিক পঙ্কজ ভট্টচার্য ঐক্যন্যাপের নেতৃত্ব দিচ্ছেন। তবে আমেনা আহমেদের নেতৃত্বাধীন ন্যাপ (মোজাফফর) জেবেল রহমান গাণির নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ নির্বাচন কমিশনে নিবন্ধন প্রাপ্ত। ভাসানীর নাতি পরশ ভাসানীও প্রগতিশীল ন্যাপের নেতৃত্ব দিচ্ছেন।

করোনা প্রাদুর্ভাবের কারণে দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যাপ (মোজাফফর) সীমিত পরিসরে কর্মসূচি পালন করবে। কর্মসূচিতে রয়েছে মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে দলের প্রয়াত সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল চারটায় দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা। 

ন্যাপের অন্য অংশগুলোও অনুরূপ কর্মসূচির আয়োজন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভাসানীর নাতি পরশ ভাসানী আলোচনা সভার আয়োজন করেছে।

প্রীতি / প্রীতি

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন

বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা

যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ঘোষণা শিগগিরই, চলছে জোর আলোচনা

২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ