ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৫-২০২১ রাত ১২:২১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৯ মে) রাতে এ ফল প্রকাশ হয়। গত বছরের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিস আইনজীবী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। এর বাইরে ২৩০ জন পরীক্ষার্থীর খাতা থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া একজনের উইথহেলড রাখা হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এবার মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ওইদিন ৯টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়া কেন্দ্রগুলো হলো- আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেনস্ কলেজ।

বিশৃঙ্খলা হওয়া কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। গত ২৭ ফেব্রুয়ারি এসব কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ