ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঈদের ছুটি বাড়ল একদিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ৩:৮

আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়।এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দু’দিনই যাচ্ছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার। 

সে ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি পাঁচ দিরে দাঁড়াল। 

রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়বে।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে