শ্রমিকদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি রওশন এরশাদের আহবান
দ্রুত শ্রমিকদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধ করে ঈদে নির্বিঘ্নে বাড়ি যাওয়া নিশ্চিত করতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। তিনি বলেন, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ঈদের আনন্দ যেনো পরিবার পরিজনের সঙ্গে নিশ্চিন্তে ভাগাভাগি করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
সোমবার ১০ এপ্রিল দুপুরে রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত পার্টির যুগ্ম আহবায়কদের বৈঠকে ভ্যার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলীয় নেতা আরো বলেন, ঈদকে সামনে রেখে এবং চলমান পবিত্র রমজানে রোজাদার মানুষের কথা বিবেচনা করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নিতে হবে। এছাড়া ঈদ যাত্রা যেনো নিরাপদ ও নির্বিঘ্ন হয়, তাও নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ভোগান্তি বা দূর্ঘটনা যেনো ঈদ আনন্দকে ম্লান করে না দেয়, সে দিকে লক্ষ্য রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ারও আহবান জানান রওশন এরশাদ।
জরুরি এই সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান। বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ। তিনি জানান, ঈদের পর কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে ঈদ পুনর্মিলনী করা হবে। জাতীয় সম্মেলনকে সামনে রেখে রওশন এরশাদের উপস্থিতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভাও করা হবে।
পার্টির জরুরি সভায় আরো বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এসএমএম আলম, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ফখরুজ্জামান জাহাঙ্গীর, অ্যাড.জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম নুরু, গোলাম সারোয়ার মিলন, রফিকুল হক হাফিজ ও খন্দকার মনিরুজ্জামান টিটু।
এতে আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, জাপা নেতা ওয়াহিদুল ইসলাম তরুণ, শাহ জামাল রানা, আব্দুল আজিজ, মনোয়ার হোসেন, শারমিন পারভীন লিজা, হাসনা হেনা, নাসির উদ্দিন মুন্সি, ইসরাফিল হোসেন, মঞ্জরুল হক সাচ্চা, নজরুল ইসলাম, জহির উদ্দিন জহির, তাহেরা মোশাররফ শোভা, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
বক্তব্যে এসএমএম আলম বলেন, রওশন এরশাদকে নিয়েই শক্তিশালী করা হবে জাতীয় পার্টি। সভাপতির বক্তব্যে অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ রওশন এরশাদের নেতৃত্বেই প্রতিষ্ঠা করা হবে।
এমএসএম / এমএসএম
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে
মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে
Link Copied