ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

খালাস হচ্ছে আরো ২০০ টন তরল অক্সিজেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২১ দুপুর ৩:১৩

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে খালাস হচ্ছে ভারত থেকে আমদানি করা আরো ২০০ টন তরল অক্সিজেন। বুধবার (২৮ জুলাই) সকালে ভারত থেকে বেনাপোল হয়ে এই অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছে।

আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশের মাধ্যমে ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনে ১০টি কন্টেইনারে এসব তরল আনা হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে মালবাহী ট্রেন চলাচলের অনুমতি না থাকায় অক্সিজেন এখানেই খালাস করে গ্যাস বহনকারী লরিতে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেওয়া হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে লিনডে বাংলাদেশ লিমিটেডের লোকজন এসব অক্সিজেন গ্রহণ করেন।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, গত ২৫ জুলাই ভারত থেকে আমদানি করা ২শ মেট্টিক টন তরল গ্যাস এখানে খালাস হয়। সেটাই ছিল রেলপথে প্রথম অক্সিজেন গ্যাস আমদানি। করোনায় রোগীদের চিকিৎসায় এসব তরল অক্সিজেন জাতীয়ভাবে ব্যবহারে সরাসরি ভারত থেকে আনা হলো। আজ দ্বিতীয় দফায় গ্যাস আমদানি করা হলো। এ তরল গ্যাস খালাস কার্যক্রম চলছে।

এর আগে এপ্রিলে ভারতের অভ্যন্তরে ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামে এ ধরনের ট্রেন চালু হয়। বিশেষ ট্রেনের মাধ্যমে তখন থেকে বিভিন্ন স্থানে অক্সিজেন সরবরাহ করা হয়। বর্তমানে ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস ভারতের অভ্যন্তরে চলাচল করছে। 

প্রীতি / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল