ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলের সহযোগিতা প্রয়োজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৪-২০২৩ দুপুর ২:৫৯
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, নিরাপদ খাদ্যের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। এজন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলকে একযোগে কাজ করতে হবে। 
নাগরিক সংগঠন ফুড সেফটি মুভমেন্টের উদ্যোগে "মাহে রমজানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সোমবার বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফুড সেফটি মুভমেন্টের সভাপতি সাদেক মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. আব্দুল আলীম ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস। ফুড সেফটি মুভমেন্টের মহাসচিব মো. ইউনুছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, রোকন রূফ গার্ডেনিং এন্ড এগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব মো. রফিকুল ইসলাম, মেহেরুন নিছা মেহেরিন, শেখ সাঈদ হোসেন, কবি ও সাংবাদিক  কামরুন নাহার লিজা, শেখ মাহবুবুল হক। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে