ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দুই মাসে ছাড়িয়ে যাবে ধারণক্ষমতা

দেশে সরকারি গুদামে খাদ্যশস্য মজুদের রেকর্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২১ বিকাল ৫:৫৮

দেশে সরকারি খাদ্যশস্য মজুদের রেকর্ড করতে যাচ্ছে সরকার। গত মে মাসেও যেখানে সরকারি খাদ্যশস্যের মজুদ একদম তলানিতে ছিল, সেখানে আগামী দুই মাসের মধ্যে সরকারি গোডাউনে খাদ্যশস্য রাখার জায়গা থাকবে না। 
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্যমন্ত্রী ও সচিবের নেতৃত্বে খাদ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক শেখ মুজিবর রহমানের উদ্যোগ ও প্রচেষ্টার কারণে খাদ্যশস্য মজুদের এ রেকর্ড হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রমতে, দেশে সিএসডি ও এলএসডি গোডাউনে বর্তমান ধারণক্ষমতা ২০ লাখ টন। চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে ইতোমধ্যেই ৬ লাখ টন চাল, ‍আড়াই লাখ টন ধান এবং ১ লাখ টন গম সংগৃহীত  হয়েছে। গত কয়েক মাসে বিদেশ থেকে আমদানি করা হয়েছে প্রায় ৯ লাখ টন চাল গম। আরো ৫ লক্ষাধিক টন চাল বিদেশ থেকে আসার অপেক্ষায় রয়েছে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে বোরো সংগ্রহ অভিযান। এই সময়ের মধ্যে আরো ৭ লাখ টন খাদ্যশস্য অভ্যন্তরীণভাবে সংগ্রহের আশা করছে খাদ্য অধিদপ্তর। বর্তমানে সরকারি খাদ্যগুদামে মোট মজুদের পরিমাণ ১৪.২৫ লাখ টন। আগস্ট শেষে এ মজুদ দাঁড়াবে ২৪-২৫ লাখ টনে। ফলে সরকারি গোডাউনে খাদ্যশস্য মজুদের জন্য জায়গা পাওয়া যাবে না।

খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, গত বছর অভ্যন্তরীণ সংগ্রহ অভিযানে সংগ্রহ মূল্য বাজার মূল্যের তুলনায় কম হওয়ায় সংগ্রহ কার্যক্রম সফল হয়নি। ‍এ কারণে সরকারি নিরাপত্তা মজুদ তলানিতে চলে এসেছিল। তবে চলতি মৌসুমে সংগ্রহ মূল্য ৪০ টাকা নির্ধারণ করার ফলে চাল সংগ্রহ অভিযান সফল হওয়ার পথে।

এ বিষয়ে জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। একজন মানুষও যেন ক্ষুধার্ত না থাকে, খাবারের কষ্ট না পায়; সে লক্ষ্যে আমরা কাজ করছি। কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সেদিক বিবেচনায় আমরা ন্যায্যমূল্যে ধান-চাল সংগ্রহ করছি। আগামী দুই মাসের মধ্যে দেশের সরকারি খাদ্যশস্যের মজুদ গোডাউনের ধারণক্ষমতা ছাড়িয়ে যাবে।

জামান / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল