নির্বাচনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি
আগামী নির্বাচনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল- মামুন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় রংপুর জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেড়শ বছর পুরোনো। তারা সবসময় অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। আমাদের অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, আমরা সেই দায়িত্ব পালন করবো।’
পুলিশপ্রধান বলেন, ‘বাংলা বর্ষবরণকে ঘিরে চারুকলায় একটি উড়ো চিঠি এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছি। আশা করছি পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠানে অতীতের মতো মানুষ অংশগ্রহণ করবে।’
তিনি আরও বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময় প্রশংসনীয়। আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এ বিষয়ে পুলিশ সবসময় সজাগ রয়েছে।
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সবসময় জিরো টলারেন্স। সব বাহিনী মাদক নির্মূলে কাজ করছে। আমরা একটা মাদকমুক্ত সমাজ চাই। এক্ষেত্রে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলেমেয়ে কোথায় যাচ্ছে, কখন ঘরে ফিরছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়গুলো দেখা দরকার।’
এসময় পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ অফিসার্স মেস ও পিটিসি রংপুরের একাডেমিক ভবন উদ্বোধন করেন আইজিপি। এছাড়া বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার