ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী নারী সংগঠন ওয়াগস্-এর ৩৭তম সম্মেলন শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২১ বিকাল ৬:১৩

বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী নারী  সংগঠন ওয়াল্ড অ্যাসােসিয়েশন অব গার্ল গাইডস্ অ্যান্ড গার্ল স্কাউটস (ওয়াগস্) ২০১০ সালে শত বছর পূর্ণ করেছে। বিশ্বের ১৫২টি দেশের ১০ মিলিয়ন সদস্য নিয়ে নারী নেতৃত্ব বিকাশে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীকে দেখিয়ে যাচ্ছে সামনে এগিয়ে চলার নানান গতিপথ। এছাড়া সর্বক্ষেত্রে নারীর বিচরণের ভূমিকায়ও ব্যাপক প্রশংসা রেখে কাজ করে যাচ্ছে সংস্থাটি। ২৭ থেকে ৩১ জুলাই ওয়াগস্-এর ৩৭তম বিশ্ব সন্মেলন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি শুরু হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম হেড ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন এবং অনূর্ধ্ব ৩০ বছর বয়সী তরুণী সদস্য জাতীয় রেঞ্জার কাউন্সিলের সেক্রেটারি তাহমিনা বিনতে সিরাজ ডেলিগেট এবং ১০ জন অবজারভার সদস্য এই কনফারেন্সে অংশ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, ওয়াগস্-এর ৩৭তম ওয়ার্ল্ড কনফারেন্সে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব ৩০ বছর বয়সী যুবানেত্রী ও প্রকল্প সাব-কমিটির সদস্য এবং ভূমি মন্ত্রণালয়ের সহকারী কমিশনার মাহনাজ হোসেন ফারিবা ওয়ার্ল্ড বোর্ড সদস্য পদে নির্বাচন করার জন্য বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন হতে মনোনীত হয়েছেন।

জামান / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল