ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

করোনাভাইরাস

বিধিনিষেধ বাড়বে কিনা সিদ্ধান্ত হয়নি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ১০:৩০

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে টানা ৫৬ দিনের বিধিনিষেধ শেষ হচ্ছে আজ রোববার। বিধিনিষেধ আরও বাড়ানো হবে কি না, সে ব্যাপারে সরকারি সিদ্ধান্ত জানা যায়নি। এ ব্যাপারে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও কোনো সুপারিশ করেনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধের মেয়াদ আর বাড়বে কি না- শনিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে আজ কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আভাস দিয়েছেন- লকডাউন আর বাড়ছে না। একজন জানান, নতুন করে আর লকডাউন না দিয়ে অঞ্চলভিত্তিক লকডাউন কার্যকরের চিন্তা করছে সরকার।

করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন ঘোষণা করে সরকার। সেই শিথিল লকডাউন ছিল অনেকটাই অকার্যকর। পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে পাঁচ দফা লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়।

সর্বশেষ গত ২৩ মে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে। একইসঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক মানুষকে সেবা দেয়ার অনুমতি পায়।

প্রীতি / জামান

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ

যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী