ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সবার মনে প্রশ্ন জাগছে, শেষরাতে কেন আগুন লাগছে : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৪-২০২৩ দুপুর ১:৪১

সাম্প্রতিক সময়ে রাজধানীতে বেশ কয়েকটি বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। এ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সবার মনে প্রশ্ন জাগছে, ঘনঘন ও শেষরাতে কেন আগুন লাগছে।

রোববার (১৬ এপ্রিল) তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে তার নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে একথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেক্ট্রিক সমস্যা, শট-সার্কিট কিংবা নাশকতাও থাকে। আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত করছি। এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে?। তবে তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না।

অগ্নিকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা দেখছেন কী না প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত করে সুনিশ্চিত হওয়া ছাড়া এ বিষয়ে বলা যাবে না।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ হয় পরদিন রোববার সকাল ৯টায়।

এর আগে গত ৪ এপ্রিল একইভাবে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজারসহ আশপাশের কয়েকটি মার্কেট।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে