ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৪-২০২৩ দুপুর ১:৪৮

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে (দক্ষিণ) অগ্নিকাণ্ডের পর গতকাল (শনিবার) ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। অবশেষে আজ (রোববার) নিউমার্কেট এলাকার সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। 

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকার মিরপুর সড়ক উন্মুক্ত রয়েছে। সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।

নিউমার্কেটে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, নিউমার্কেটের আগুন নিভে যাওয়ায় রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার অগ্নিকাণ্ডের পর ইডেন গেট থেকে সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় আজিমপুর থেকে ছেড়ে আসা গাড়ি কাটাবন মোড় হয়ে সাইন্স ক্লাবের পাশ দিয়ে বের হয়।

তারও আগে ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে