ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘ধূমকেতু’ দিয়ে ঈদযাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৩ দুপুর ১২:২

রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস নির্ধারিত সময়ের কিছু পরে রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর ছেড়ে গেছে। এর মধ্য দিয়ে ঘর মুখো মানুষের ট্রেনে ঈদ যাত্রা শুরু হয়েছে।

সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটির নির্ধারিত সময় ছিল সকাল ৬টা।

ধূমকেতু এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছাড়লেও বাকি ট্রেনগুলো মোটামুটি কাছাকাছি সময় কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়েছে।

এখন পর্যন্ত ছেড়ে যাওয়ার অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে— পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী, তিস্তা এক্সপ্রেস। এছাড়া মহানগর প্রভাতী ট্রেনটি সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এখনও ঢাকায় পৌঁছতে পারেনি। যার ফলে ৭টা ৪৫ মিনিটে ট্রেনটির শিডিউল থাকা সত্ত্বেও সেটি সাড়ে ৯টার দিকে সম্ভাব্য সিডিউল দেওয়া হয়েছে।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, এখন পর্যন্ত দশটি ট্রেনের মধ্যে আটটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। মহানগর প্রভাতী ঢাকায় পৌঁছার পর সেটি আবার ঢাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে