নিম্ন আদালতের ৫৯ বিচারক ও ১৪৩ কর্মচারী করোনায় আক্রান্ত
করোনা ভাইরাসে হয়ে দেশজুড়ে অধস্তন (বিচারিক) আদালতের ৫৯ জন বিচারক এবং ১৪৩ জন কর্মচারী হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। মহামারী শুরুর পর থেকে বুধবার পর্যন্ত নিম্ন আদালতের ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬৪ জন। কর্মচারীদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯ জন।
বর্তমানে আক্রান্ত বিচারকদের মধ্যে ঢাকায় ১৫ জন, ময়মনসিংহে তিনজন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে ছয়জন, খুলনায় ১৭ জন, বরিশালে চারজন, সিলেটে তিনজন এবং রংপুরের চারজন রয়েছেন। আক্রান্ত কর্মচারীদের মধ্যে ঢাকায় ২৩ জন, ময়মনসিংহে নয়জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ৩৪ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে সাতজন, সিলেটে আটজন ও রংপুরে ১৬ জন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে গতকাল (২৮ জুলাই) পর্যন্ত অধস্তন (বিচারিক) আদালতের মোট ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৪ জন। আর দুজন বিচারক কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
তিনি আরো জানান, করোনা আক্রান্ত কর্মচারীদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯ জন এবং আটজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই মুহূর্তে সক্রিয় রোগী হিসেবে অধস্তন আদালতের ৫৯ জন বিচারক এবং ১৪৩ জন সহায়ক কর্মচারী করোনায় আক্রান্ত হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।
জামান / জামান
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল