ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

৩১৭ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা স্পেশাল’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৪-২০২৩ সকাল ৯:৫৯

গত ১৬ এপ্রিল দুর্ঘটনায় পড়েছিল চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস। যে কারণে পরের দিন ১৭ এপ্রিল ঢাকা স্টেশন থেকে ট্রেনটির শিডিউল যাত্রা বাতিল করা হয়। তবে সেদিনের যাত্রীরা বুধবার (১৯ এপ্রিল) ‘সোনার বাংলা স্পেশাল’ ট্রেনে চেপে ঢাকা স্টেশন ছেড়েছেন।

এদিন ৩০ মিনিট বিলম্বে সকাল সাড়ে ৮টায় এই স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের ২ নাম্বার প্লাটফর্ম থেকে ছেড়ে যায়। 

৩০২০ নাম্বার মিটারগেজ লোকমোটিভের সঙ্গে ১৪ কোচের বিশেষ এই ট্রেনে যাত্রী আছেন ৩১৭ জন। আজ লোকমোটিভ পরিচালনার দায়িত্বে আছেন লোকমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকমাস্টার মো. মজিবুর রহমান। ট্রেনের গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমুল শিকদার।

ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, আমরা ১৭ এপ্রিলের এই ট্রেনের মোট ৫৮৪টি আসন বিক্রয় করেছিলাম। এর মধ্যে দুর্ঘটনার পর ২৬৭টি আসন রিফান্ড করেন যাত্রীরা। অবশিষ্ট ৩১৭ জন যাত্রী এই ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন।

তিনি আরও বলেন, লাভ-লোকসান বড় কথা নয়। যাত্রীদের আস্থা ধরে রাখা ও তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

ওই ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ যাত্রায় তারা ১৭ তারিখের টিকিট কিনেছিলেন। তবে দুদিন পর ১৯ এপ্রিল তাদের ঢাকা ছেড়ে যাওয়ায় কোনো ধরনের লস হয়নি। বরং তাদের জন্য আরও ভালো হয়েছে।

সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রী মোহাম্মদ মশিউর রহমান বলেন, ঈদযাত্রায় যুদ্ধ করে টিকিট সংগ্রহের পর যদি সেই টিকিট ফেরত দিতে হতো তাহলে আমাদের জন্য সেটি হতো ঈদযাত্রায় বড় বিড়ম্বনা। কারণ আমার পরিবারের অন্য সদস্যরা বাস জার্নি করতে পারেন না। সুতরাং দুই দিন পরে হলেও নির্বিঘ্নভাবে যেতে পারছি, এটাই বড় কথা।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে