২৩ দিন পর বসেছেন আপিল বিভাগ
অবকাশকালীন ও ঈদুল ফিতরের ২৩ দিনের ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিট থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ চলছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে রয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী।
এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হবে। ২৩ দিনের ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত হবে আদালত অঙ্গন।
গত ৭ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সঙ্গে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ