আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল
পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২ মে) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।
রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মো. রুহুল আমিন বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ৯ এপ্রিল আদালতে মামুনের বোন রওশন আক্তার, দুলাভাই মোশারফ হোসেন খান, বাসার কেয়ারটেকার মিরাজুল ইসলাম ও সিকিউরিটি গার্ড মানিক সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্য দিয়ে পাঁচজনের সাক্ষ্য শেষ হয়েছে।
এ মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছে।
২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিন দিন পরে তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এ মামলায় রহমত উল্লাহ, রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদিসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
এমএসএম / এমএসএম
অ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ
হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনুসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
ল’রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক মুন্না
জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি
৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন