ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং
চার দিনের সফরে ঢাকায় এসেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রুপন। এটি দেশটির কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর।
বৃহস্পতিবার (১১ মে) সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার (১২ মে) ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে এসেছেন মরিশাসের প্রেসিডেন্ট।
সফরের শুরুর কর্মসূচিতে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন পৃথ্বীরাজসিং। পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি।
ঢাকা সফরকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মরিশাসের প্রেসিডেন্ট।
এছাড়া তিনি ঢাকেশ্বরী মন্দির ও আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘর পরিদর্শন করবেন। তাছাড়া দু-একটি ইন্ড্রাস্টিয়াল পার্ক পরিদর্শনেও কথা রয়েছে।
মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সব আনুষ্ঠানিকতা শেষে আগামী রোববার (১৪ মে) ঢাকা ত্যাগ করবেন পৃথ্বীরাজসিং।
এমএসএম / এমএসএম
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা
মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন
রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়