ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান


মনজুর এ আজিজ photo মনজুর এ আজিজ
প্রকাশিত: ১৪-৫-২০২৩ রাত ৯:২৯

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে শাহজালাল বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে বিমানের একটি সূত্র জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোর ৪টায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৩৮৭) কুয়ালালামপুর থেকে এসে শাহজালাল বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। এ সময় নিরাপদে অবতরণ করতে না পেরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে অন্যদিকে চলে যায়। দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টা পর দুটি পুশকার্ড দিয়ে বিমানটি ধাক্কা মেরে রানওয়েতে উঠিয়ে টার্মিনালে নিয়ে আসা হয়। এ সময়ে অবতরণ করতে না পেরে ছয়টি ফ্লাইট আকাশে উড়তে থাকে।

বিমানের ওই সূত্র জানিয়েছে, ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন ইসহাক ও হাসান ইমাম। মূলত বিমানটি অবতরণের সময় পাইলট কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে পারেননি। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার বিষয়টি নোটবুকে উল্লেখ করেননি পাইলট। এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটের সমস্যার কারণে এক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। তবে কোনো ক্ষতি হয়নি।

 

এমএসএম / এমএসএম

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকায় ফিকির আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর : ইসি মাছউদ

ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগে তাৎক্ষণিক তদন্ত

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে

পারফরম্যান্স খারাপ হলে মন্ত্রিসভায় রদবদল হতে পারে : উপদেষ্টা