জাতি এখন দিন বদলের সুফল ভোগ করছে: আইইবি
'চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগিয়ে তরুনদের শক্তিকে জনশক্তিতে রুপান্তর করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের বাজারকে শ্রমবাজারে পরিনত করতে পারলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে দ্রুতই। স্মার্ট বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অবদানই সবচেয়ে বেশি হবে৷ দিন বদলের সনদের সুফল জাতি এখন ভোগ করছেন'।
আজ (সোমবার) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০ তম কনভেনশন ও জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠানে আইইবির নেতৃবৃন্দ এইসব কথা বলেন। প্রকৌশলীরা বলেন, প্রকৌশলীদের কারনেই কৃষি এখন আধুনিক ও স্মার্ট। উন্নয়নকে নগরকেন্দ্রিক সীমায় আবদ্ধ না করে গ্রাম মহল্লা কেন্দ্রিক করতে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছে।
আইইবির নেতৃত্ববৃন্দ আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমেই সময়ের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করতে হবে৷ প্রকৌশলীদের প্রচেষ্টা আরও বাড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইইবি'র বিদায়ী প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুল হুদা, বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌ. মো. শাহাদাৎ হোসেন শীবলু, ঢাকা সেন্টারের বিদায়ী চেয়ারম্যান ইঞ্জি. মোল্লা মোহাম্মদ আবুল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবি'র প্রেসিডেন্ট ইঞ্জি. মো. আবদুস সবুর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবির ঢাকা সেন্টারের বিদায়ী সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ খায়রুল বাসার। উল্লেখ যে, ৬০ তম কনভেনশনের স্লোগান ছিল 'ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং ইন দ্যা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন' এবং জাতীয় সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল 'ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন প্রিপারেডনেস ইন সোসাইটি এন্ড ইন্ডাস্ট্রি' এবং গত ১৩ মে (শনিবার) আইইবির ৬০ তম কনভেনশনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএসএম / এমএসএম
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী
Link Copied