ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


সিরাজুল ইসলাম photo সিরাজুল ইসলাম
প্রকাশিত: ২২-৫-২০২৩ দুপুর ৪:৪৪

ব্যাংকে চাকরি এবং সংগঠনে পদ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ঢাকা জেলা আইন ছাত্রলীগ সভাপতি আসিফ ইকবাল রিপনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ থানায় একটি জিডিতে এ অভিযোগ করা হয়েছে। 

আসিফ ইকবাল রিপন ছাড়াও লিয়াকত হোসেন শাকিল (২৯) নামে আরেকজনকে জিডিতে অভিযুক্ত করা হয়েছে। তিনি রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালের কর্মী বলে জানা গেছে।

অভিযোগকারী মাহাবুবুর রহমান কুমিল্লার রামগতি থানার উত্তর আব্দুল্লাহ এলাকার কামাল উদ্দিনের ছেলে। অভিযুক্ত রিপন বর্তমানে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় থাকেন। জিডিতে বলা হয়, অভিযুক্তরা মাহাবুবুরকে বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে গত বছরের ২০ আগস্ট এক লাখ ২০ হাজার টাকা নেন। এছাড়া পরবর্তীতে সংগঠনে পদ দেওয়ার কথা বলে তার কাছ থেকে তারা আরও এক লাখ টাকা নেন। কিন্তু তারা চাকরি কিংবা সংগঠনে পদ কোনটিই দিতে পারেননি। চাকরির কথা বললে অভিযুক্তরা বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তিনি টাকা ফেরত চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। জিডির একটি কপি এই প্রতিবেদকের হাতে এসেছে। টেলিফোনে মাহাবুবুর রহমান বলেন, টাকা দিয়ে তিনি ভীষণ ঝামেলা পড়েছেন। তিনি দুই লাখ ২০ হাজার টাকা ব্যাংকে এবং নগদ দিয়েছেন। ২০ হাজার টাকা তার কাছ থেকে আলাদা নিয়েছেন লিয়াকত হোসেন শাকিল।

অভিযোগের বিষয়ে জানতে ফোন করা হয় অভিযুক্ত আসিফ ইকবাল রিপনকে। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কিছুটা ক্ষিপ্ত হয়ে বলেন, এটা অন্য বিষয়। সামনা সামনি এসে কথা বলুন। জিডির বিষয়ে জানতে ফোন করা হয় হাজারীবাগ থানার ওসি’কে। তবে তিনি ফোনকল গ্রহণ করেননি। তবে আরেকজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিডি করা হয়েছে। তারা তদন্ত করবেন। তদন্তে প্রমাণ পেলে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশে পরবর্তী কার্যক্রম চলবে।

 

এমএসএম / এমএসএম

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত