করোনার মতো রূপ বদলায় বিএনপি-জামায়াত
করোনা ভাইরাস যেমন মিউটেশন করে বারবার রূপ পরিবর্তন করে, ঠিক তেমনি বিএনপি, জামায়াত এবং হেফাজতও বারবার নিজেদের রূপ পরিবর্তন করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার (৩১ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুস্থ, দিনমজুরের মধ্যে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপি, জামায়াত এবং হেফাজতের সুর নিয়মিত পরিবর্তন হয় বলেও জানান তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামায়াতের একই মানুষ একই মুখে ছয় থেকে বারো রকমের কথা বলে। কখনো ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে ব্যস্ত, কখনো মাস্ক পরিধান নিয়ে বিভ্রান্ত করতে ব্যস্ত। লকডাউন নিয়ে তারা এক এক সময় এক এক কথা বলে। আমাদের করোনা থেকে যেমন মুক্তি পেতে হবে, তেমন এই সাম্প্রদায়িক অপরাজনীতিবিদদের হাত থেকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, যারা মানুষের জন্য রাজনীতি করে না, মানুষকে ভালোবাসে না, তারা গুজবের ফ্যাক্টরিতে বসে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত। তারা মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে, ভ্যাকসিন নিয়ে, লকডাউন নিয়ে অপপ্রচার করছে। পরবর্তীতে আবার নিজে ভ্যাকসিন নিয়েছে।
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, বিভ্রান্তি আর গুজব ছড়ানোই তাদের রাজনীতি। যারা দুর্নীতিতে বিশ্ব খেতাবধারী তারা সত্যের পাশে যেতে পারেনি। তাদেরকে সত্য বলার আহ্বান জানাই। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, মাস্ক যথাযথভাবে পড়া উচিত।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যুগ্ম মহাসচিব এম আমিনুল ইসলাম, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স, দপ্তর সম্পাদক এম মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব মাকসুদ আলম মুকুট, কৃষিশিল্প ও বানিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিক, কৃষিবিদ ইনস্টিটিউশ ঢাকা মেট্রোর সাধরণ সম্পাদক তাসদিকুর রহমান সনেট প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রীতি / জামান
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম