ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মেয়াদ শেষের পর ১ বছর চুক্তিভিত্তিক থাকবেন র‌্যাব ডিজি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৫-২০২৩ বিকাল ৬:০

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনের সরকারি চাকরির মেয়াদ শেষ হবে আগামী ৪ জুন। পরদিন ৫ জুন থেকে পরবর্তী ১ বছরের জন্য তাকে র‌্যাব মহাপরিচালক পদেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (২৩ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, র‌্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুন থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্ব-বেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। 

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে এতে জানানো হয়।

এমএসএম / এমএসএম

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়

ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের

রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

যে অভিজ্ঞতা থেকে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান