ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকায় আজও হতে পারে বৃষ্টি, দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২৩ দুপুর ১২:৫৯

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

বুধবার সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, রাজধানী ঢাকায় আজ দুপুরের পর বা সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় ঢাকায় বাতাসের গতি পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।     

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলার উপর দিয়ে মৃদ তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

এমএসএম / এমএসএম

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়

ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের

রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

যে অভিজ্ঞতা থেকে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান