কয়লাসংকটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় (এক হাজার ৩২০ মেগাওয়াট) পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের। দুই ইউনিটের কেন্দ্রটির এক ইউনিটের উৎপাদন এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। মজুদ কয়লা দিয়ে দ্বিতীয় ইউনিট চলতে পারে সর্বোচ্চ আগামী ৩ থেকে ৪ জুন পর্যন্ত। দেশের বড় এই বিদ্যুকেন্দ্রের উৎপাদন বন্ধ হলে ফের বাড়তে পারে লোডশেডিং।
পায়রা বিদ্যুৎকেন্দ্র পুরো জুন মাস বন্ধ থাকতে পারে
সংশ্লিষ্টরা জানান, ডলার সংকটে কয়লার বকেয়া বিল বাবদ কেন্দ্রটির গত এপ্রিল পর্যন্ত জমেছে ৩৩৫ মিলিয়ন ডলার। সময়মতো বকেয়া পরিশোধ করতে না পারায় সম্প্রতি চীনের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান সিএমসিকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। বিদ্যুকেন্দ্রটিতে বর্তমানে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে, তা দিয়ে একটি ইউনিট সর্বোচ্চ ৩ থেকে ৪ জুন পর্যন্ত চলতে পারবে।
বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এম খোরশেদুল আলম গতকাল রবিবার রাতে বলেন, ‘গত এপ্রিল মাস পর্যন্ত বকেয়া ছিল প্রায় ৩৩৫ মিলিয়ন ডলার।
চলতি মাসে আমরা ৫৮ মিলিয় ডলার পরিশোধ করেছি। আরো ৪২ মিলিয়ন ডলার দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যারা আমাদের কয়লা সরবরাহ করে, তারা বলেছে এলসি খোলার জন্য। জুনের শুরুতে এলসি খোলা হলে কয়লা আসতে ২৫ দিন লেগে যাবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা বলছেন, এই বিদ্যুেকন্দ্রটির দুটি ইউনিট থেকে দিনে গড়ে প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কয়লাসংকটে একটি ইউনিট বন্ধ থাকায় আরেকটি ইউনিট থেকে এখন দিনে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
বিসিপিসিএল সূত্রে জানা গেছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র বাকিতে কয়লা কেনে। ছয় মাস পর পর কয়লার দাম পরিশোধ করতে হয়। কেন্দ্রটিতে যে কয়লার প্রয়োজন হয়, তার জোগান দেয় চীনের সিএমসি। সিএমসির কাছ থেকে বাকিতে কয়লা কেনে পায়রা।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, কয়লার বাকি টাকা দীর্ঘদিন পরিশোধ করতে না পারায় চীনের মুদ্রা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে মে মাসে কয়লা আমদানির কোনো ঋণপত্র খুলতে পারেনি সিএমসি। এমন পরিস্থিতিতে বিদ্যুকেন্দ্রটিতে কয়লার সংকট দেখা দিয়েছে।
এমএসএম / এমএসএম
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর ২য় বৈঠক
নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা
মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮
বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি
ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’