‘বিদেশ পালিয়ে যাওয়ার’ ভিডিও নিয়ে যা বললেন ডিবির হারুন
সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিওতে বলা হচ্ছে, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি কয়েকজন কর্মকর্তা দেশ ছাড়বেন এবং আর দেশে ফিরবেন না। এবিষয় নিয়ে রোববার (৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে কথা বলেছেন হারুন অর রশিদ।
এসব ভিডিওর বিষয়ে তিনি বলেন, ‘শুধু আমাকে নিয়ে নয়, কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তাদের নিয়ে কে বা কারা দেশের বাইরে থেকে ভিডিও বানাচ্ছে। তারা বলছে, সরকারি কর্মকর্তা অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবে না। এটা সম্পূর্ণ গুজব।’
তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে বিদেশ যাওয়ার ছুটি পেতে অনেক দিন লাগে। অনেক স্তর পার হতে হয়। আমার কাছে মনে হয়, যারা এসব করছে তারা ভিউ বাড়ানোর জন্য করছে। এতে তারা টাকা পাবে।’
হারুন বলেন, আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরও পরিবার আছে, আমাদেরও বিশেষ প্রয়োজন আছে। আমাদেরও ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করে যে এধরনের ভিডিও বানিয়ে বানিয়ে পুলিশের মনোবল ভেঙে দেবে, তাহলে তারা আসলে বোকার স্বর্গে বাস করে। পুলিশের বিরুদ্ধে এসব ছড়ালে তারা হয়তো ভিউ পেতে পারে, টাকা আয় করতে পারে, কিন্তু এগুলো করে পুলিশের মনোবল ভাঙার কোনো কারণ দেখি না।’
উল্লেখ্য, সম্প্রতি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে ১৩ দিনের ছুটি নিয়েছেন ডিবির হারুন। ছুটি মঞ্জুরের আদেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি আর দেশে ফিরবেন না বলে গুজব ওঠে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে মন্টেনিগ্রোকে অনুরোধ
নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে
ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র
‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়, সার্বভৌমত্ব রক্ষা
বাংলাদেশি কর্মীদের জন্য সাময়িকভাবে শ্রম ভিসা বন্ধ করল লাওস
নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে
বিদায়ের পথে মৌসুমি বায়ু, মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, মামলা ৫৮
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে গাড়ি নিয়ে ঘুরছেন প্রশাসক, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ
‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু