ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

৪০ মিনিট আকাশে উড়ে কলকাতা না গিয়েই ফিরল বিমানের ফ্লাইট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ১২:৩৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় ৪০ মিনিট আকাশে উড়ে আবারও ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটি কলকাতায় যাওয়ার কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এলেও কি ধরনের ত্রুটি হয়েছে তা জানা যায়নি।

শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিজি-৩৯১ ফ্লাইটটি সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তবে ২০ মিনিট পর দোহারের আকাশে গিয়ে পাইলট ফ্লাইটটি নিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আরও ২০ মিনিট উড়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। অনুমতি পেয়ে সকাল ৮টা ১০ মিনিটে অবতরণ করে।

বিমানের ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। এতে ৭৮টি আসন ছিল। তবে এতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করেনি বিমান।

এ বিষয়ে জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটটি ঢাকায় টেকনিক্যাল ল্যান্ডিং করেছে।’

ফিরে আসা ফ্লাইটটির বিষয়ে জানতে চাইলে বিমান কোনো মন্তব্য করেনি।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে মন্টেনিগ্রোকে অনুরোধ

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে

ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র

‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়, সার্বভৌমত্ব রক্ষা

বাংলাদেশি কর্মীদের জন্য সাময়িকভাবে শ্রম ভিসা বন্ধ করল লাওস

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে

বিদায়ের পথে মৌসুমি বায়ু, মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, মামলা ৫৮

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে গাড়ি নিয়ে ঘুরছেন প্রশাসক, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ

‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি