ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির শেষ দিন আজ


মেহেদী সৌরভ, ধানমন্ডি photo মেহেদী সৌরভ, ধানমন্ডি
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ২:১
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন মঙ্গলবার (৬ জুন)। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
 
গত শনিবার (৩ জুন) থেকে আজ (৬ জুন) পর্যন্ত এই আসনের জন্য ১২ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের অফিস সূত্র মতে, ৩ জুন থেকে মঙ্গলবার (৬ জুন) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। 
 
জানা যায়, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মো. আলী আরাফাত, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান এবং বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম জসিম উদ্দিনসহ মোট ১২ জন মনোনয়ন প্রত্যাশী এ পর্যন্ত ফরম সংগ্রহ করেছেন।

এমএসএম / এমএসএম

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই

পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে : রিজভী

প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া কথা রাখেন : ডিএনসিসি প্রশাসক

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর