ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ওয়ারীতে আগুন : দগ্ধ ৫ জন শেখ হাসিনা বার্নে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২৩ দুপুর ১২:৪০

রাজধানীর ওয়ারী থানার টিপু সুলতান রোডে গ্যাস লাইনের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

দগ্ধরা হলেন- মো. সুমন ওরফে হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫), মো. মামুন (৫০), মো. সোহেল (৩৫) ও মো. আনোয়ারুল (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন। তিনি বলেন,ওয়ারী থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের সবাইকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। এখনও দগ্ধের পরিমাণ জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এদের মধ্যে মো. হেলালের শরীরের ১০ শতাংশ, আব্দুর রশিদের শরীরের ৭ শতাংশ, মো. মামুনের শরীরের ১২ শতাংশ, মো. সোহেলের শরীরে ৮০ শতাংশ ও মো. এনামুলের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সোহেল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেফার্ড করা হয়েছে। বাকিদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনির হোসেন জানান, টিপু সুলতান রোডের বিউটি পার্লারের সামনের রাস্তায় তিতাস গ্যাসের লাইন মেরামতের কাজের সময় এ ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে ভেকু মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ফাস্টফুডের দোকানে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি বলেন, তিতাসের চার শ্রমিক ও একজন পথচারীসহ পাঁচজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে সোহেলের অবস্থা আশঙ্কাজনক, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

এমএসএম / এমএসএম

আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি

রাষ্ট্রপতির সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সরকার পোশাক শ্রমিকদের দাবির প্রতি আন্তরিক : তথ্য প্রতিমন্ত্রী

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর ২য় বৈঠক

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮

বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি

ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার