ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অসুস্থতার কারণ দেখিয়ে দুদকে সময়ের আবেদন বাংলা টিভির এমডি’র


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৭-৬-২০২৩ রাত ১১:২৩

অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকসহ প্রতিষ্ঠানটির পাঁচ পরিচালককে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (৭ জুন) তিনি বাংলা টিভির এমডিসহ পাঁচজনের বক্তব্য নেওয়ার কথাছিল। তবে গরমে অসুস্থতার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য না দিয়ে সময়ের আবেদন করেছেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। 

শুধু তিনিই নয় ওই টিভির পরিচালক রিফাতুজ্জামান, শান্তনু ও মনিরুল ইসলাম‌ও এক‌ই কায়দা অনুসরণ করেছেন। তাদের পরিবারের বিভিন্ন সদস্যদের অসুস্থতার কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে সময়ের আবেদন করেছেন।

একযোগে বাংলা টিভির চারজনের অভিনব কায়দায় সময়ের আবেদন দেখে বিস্মিত দুদক‌ও। 

সংস্থার একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, মানুষের অযুহাত থাকতে পারে। সেজন্য চারজন‌ই কারো না কারো অসুস্থতার অযুহাত দেখিয়ে হাজির না হ‌ওয়াটা রহস্যজনক। 

গত ২৮ মে দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনির স্বাক্ষরিত নোটিসে বলা হয়, বাংলা টিভির শেয়ার হস্তান্তরের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও অর্থ পাচারের সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক কে এম আখতারুজ্জামান, পরিচালক মীর নুর উস শামস শান্তনু, কে এম রিফাতুজ্জামান ও পরিচালক মনিরুল ইসলামের বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন। এজন্য তাদের আগামী ৭ জুন দুদকের প্রধান কাযালয়ে হাজির হতে বলা হয়।  

আজ (৭ জুন) তাদের কেউই দুদকের তলবে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। তাদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ‌ও রয়েছে বলে জানা গেছে। এনবিআর সূত্রে জানা যায়, তাদের মোটা অংকের কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর