আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু
ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে আবার এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে।
চলমান বিদ্যুৎ সকটের মধ্যে আদানির বিদ্যুৎ আমদানি বন্ধ হওয়ায় মানুষজনের দুর্ভোগ বেড়ে যায়। হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার বিকেল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।
পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খানের পাঠানো বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কয়লাভিত্তিক কড্ডা কেন্দ্রর একটি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করছে। রহনপুরে বুধবার টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে বলে পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছিলেন।
এমএসএম / এমএসএম
বিদায়ের পথে মৌসুমি বায়ু, মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, মামলা ৫৮
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে গাড়ি নিয়ে ঘুরছেন প্রশাসক, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ
‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের