শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণ : আরও ২ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- হুমায়ুন কবির (৫৪) ও রুবেল (৩৮)।
শনিবার (১০ জুন) রাত সাড়ে দশটা ও দিবাগত রাত একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.মো তরিকুল ইসলাম।
তিনি বলেন, শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হুমায়ুন কবির ও রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রুবেল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ৪৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। আর হুমায়ুন কবির ৬০২ নম্বর ওয়ার্ডে মারা যায়। তার ৩০ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন বার্ন হয়েছিল।
এ ঘটনায় এর আগে তাজুল ইসলাম নামে আরও এক যুবকের মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত