বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে : তথ্যমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের প্রিন্ট ও অনলাইন সংবাদপত্র মালিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়াকে অসুস্থ করে রাখা হয়েছে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনলে আমার কাছে মনে হয় উনি এখন বিশেষজ্ঞ ডাক্তার। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গলা ফাটিয়ে বলেন, বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন, জীবন-মরণ সন্নিকটে। তাহলে ডাক্তারদের কথা সঠিক না মির্জা ফখরুল ইসলামের কথা সঠিক? আসলে বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।
তিনি বলেন, একজন মানুষের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা যায়, সেটার উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাকর্মীদের বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কথাবার্তা। তারা বেগম খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছেন। এটা খালেদা জিয়ার জন্য চরম অপমানজনক। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই, দয়া করে তার স্বাস্থ্যকে রাজনীতির পণ্য বানাবেন না।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত