নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে রোববার। বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করবেন। নীতি সুদহার বাড়ানো, ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন ব্যবস্থা চালু, অভিন্ন ধরে ডলার বিক্রিসহ কিছু ঘোষণা থাকছে।
বর্তমান গভর্নর যোগদানের পর এটি হবে দ্বিতীয় মুদ্রানীতি। আগের গভর্নর ফজলে কবির ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে বছরে একবার মুদ্রানীতি ঘোষণা শুরু হয়। তবে আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্তের কারণে এখন আবার দু’বার হচ্ছে। আজকের অনুষ্ঠানে চার ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান, প্রধান অর্থনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জানা গেছে, মুদ্রানীতির কাঠামোতে পরিবর্তন এনে এবার ‘সুদহার টার্গেটিং’ মুদ্রানীতি ঘোষণা করা হবে। বিশ্বব্যাপী বর্তমানে চার ধরনের লক্ষ্যমাত্রাভিত্তিক মুদ্রানীতি প্রচলতি আছে। সুদহার, মূল্যস্ফীতি, মুদ্রা সরবরাহ এবং বিনিময় হার টার্গেটিং। বাংলাদেশ ব্যাংক এতদিন ‘মূল্যস্ফীতি টার্গেটিং’ মুদ্রানীতি প্রণয়ন করে আসছিল। তবে আইএমএফের পরামর্শে এবার ‘সুদহার টার্গেটিং’ মুদ্রানীতি দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, মুদ্রানীতি বা মুদ্রা ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জন। আগামী অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতি ৬ শতাংশ এবং সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এবার প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেবে। আর এ জন্য ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। নতুন ব্যবস্থায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ১০ শতাংশের আশপাশে থাকবে। যদিও এটিকে বাজারভিত্তিক ব্যবস্থা বলা হবে।
শাফিন / শাফিন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ
৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
বাড়ল জেট ফুয়েলের দাম
২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে ব্যাংকগুলোকে এনবিআরের নির্দেশ
‘মোংলা বন্দরের আধুনিকায়নে খুলবে দেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার’
সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ১২ হাজার ৭২ টাকা
নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস!
বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা