ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন আঁখি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ১২:১

সেন্ট্রাল হসপিটালের প্রতারণা ও ভুল চিকিৎসায় না ফেরার দেশে পাড়ি জমানো মাহবুবা রহমান আঁখি এবং তার নবজাতককে আঁখির বাবার কবরের পাশেই শায়িত করা হবে। আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন এ কথা জানিয়েছেন।

আজ (সোমবার) সকালে সুমন বলেন, কুমিল্লার লাকসামে বাবার কবরের পাশেই তাদের কবরস্থ করা হবে। এখন পর্যন্ত আঁখি এবং আমার নবজাতকের লাশ ঢাকা মেডিকেলেই আছে। কিছুক্ষণ পর আঁখির ময়নাতদন্ত শুরু হবে, শেষ হতে হয়তো ১২টা-১টা বাজবে। এরপর তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হবে।

সেন্ট্রাল হসপিটালের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, আঁখির মৃত্যুর পরও সেন্ট্রাল হসপিটালের কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। তাছাড়া এখন আর আমাদের সাথে যোগাযোগ করেও কোনো লাভ নেই। তারা আমার স্ত্রী-সন্তানকে হত্যা করেছে। আমরা এখন আইনের পথেই হাঁটব। 

জানা গেছে, গত তিন মাস ধরে সেন্ট্রাল হসপিটালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে চিকিৎসক জানিয়েছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসব সম্ভব বলে তাকে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা সাহা। 

প্রসব ব্যথা ওঠায় ৯ জুন রাতে সেন্ট্রাল হসপিটালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় আঁখিকে। তখন ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন। 

এ বিষয়ে আঁখির স্বামী ইয়াকুব আলীর অভিযোগ, আমার স্ত্রীকে যখন ওটিতে ঢোকানো হয় এবং নরমাল ডেলিভারির জন্য চেষ্টা শুরু করা হয়, তখনও আমি সংযুক্তা সাহা হাসপাতালে আছেন কি না জানতে চাই। কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং তিনি চেষ্টা চালাচ্ছেন। পরে জানতে পেরেছি ডা. সংযুক্তা সাহা ছিলেন না এবং তারা রোগীর কোনোরকম চেক-আপ ছাড়াই ডেলিভারির কাজ শুরু করে দেন।

আঁখির অপারেশন হয় এবং পরদিন তার নবজাতক সন্তান মারা যায়। আঁখির শারীরিক অবস্থারও অবনতি হয়। এই সময় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ আঁখির চিকিৎসার তথ্য গোপন করে এবং অনুমতি ছাড়া চিকিৎসার পদক্ষেপ নেন বলে অভিযোগ সুমনের। 

গতকাল দুপুর পৌনে ২টার দিকে না ফেরার দেশে পাড়ি জামান আঁখিও।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে