কোম্পানির প্রত্যক্ষ নির্দেশেই চলছে তামাকজাত দ্রব্যের অবাধ প্রচারণা
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ এর ধারা ৫ অনুযায়ী সকল প্রকার তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা সম্পুর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সরেজমিনে বাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে, সর্বত্র তামাকজাত দ্রব্যের অবাধ প্রচারণা চলছে। যা মাননীয় প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাঁধাগ্রস্থ করছে। এসময় জানা যায় যে কোম্পানির প্রত্যক্ষ নির্দেশেই চলছে এসকল প্রচারণামূলক কার্যক্রম।
উক্ত বিষয়ে গুরুত্বারোপ করে আজ ১৯ মে ২০২৩ রোজ সোমবার সকাল ১১:৩০ টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এর পক্ষে ডাব্লিউবিবি ট্রাস্টের একটি প্রতিনিধিদল রাজধানীর ফার্মগেট এলাকাস্থ তেজগাঁও কলেজ এর সামনে থেকে শুরু করে টিএনটি মাঠ পর্যন্ত তামাকজাত দ্রব্যের প্রচার প্রচারণা ও তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে বিক্রেতাদের সাথে আলোচনা করেন। এসময় সকল বিক্রয়কেন্দ্রগুলোতে তামাকজাত দ্রব্যের মোড়ক সম্বলিত ডিসপ্লে, স্টিকার ও মূল্য তালিকা লক্ষ্য করা গেছে। এমনকি অনেক বিক্রয়কেন্দ্রে কোম্পানির এজেন্টদেরকেও তামাকজাত দ্রব্য বিক্রয় করতে দেখা গেছে।
উল্লেখ্য সম্প্রতি ঢাকা সিভিল সার্জন কার্যালয় তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রগুলোতে তামাকের বিজ্ঞাপন অপসারণ বিষয়ে একটি নির্দেশণামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত গণবিজ্ঞপ্তিটি বিতরণের পাশপাশি উল্লেখিত বিষয়ে বিক্রেতাদের সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকারের প্রেক্ষিতে জানা যায় কোম্পানির প্রতিনিধিরাই এই বিজ্ঞাপনগুলো লাগিয়ে দিয়ে যায়। তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা দোকানদারদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলে তারা নিজহাতে সকল বিজ্ঞাপন অপসারণ করে। এছাড়া পরবর্তীতে এ ধরনের কোনো বিজ্ঞাপন আর দিবেনা বলেও তারা অঙ্গীকার করে।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত
পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে
Link Copied