ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

এনআইডি সার্ভার বিকল দু’দিন, সেবা বিঘ্নিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ৩:৪৮

নির্বাচন কমিশনের অধীনে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন বিভাগের সার্ভার দুই দিন ধরে বিকল হয়ে রয়েছে। এতে মোবাইল কোম্পানিগুলোর সিম সংক্রান্ত নানা কার্যক্রম, এনআইডি সংশোধনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।

এনআইডি সার্ভারে প্রায় ১১ কোটি ভোটারের তথ্য, ছবি ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক্স) সংরক্ষিত আছে। টেলিকম, ব্যাংক, বীমা, রাজস্ব বোর্ড, পাসপোর্ট অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সেবা খাতের প্রায় শতাধিক প্রতিষ্ঠানের গ্রাহক সংক্রান্ত সেবা জাতীয় পরিচয়পত্রের ওপর নির্ভরশীল। সেবা প্রদানকারী এসব প্রতিষ্ঠান গ্রাহকের দেওয়া তথ্য নির্বাচন কমিশনে সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে। সার্ভার বিকল থাকলে এসব সেবা বাধাগ্রস্ত হয়। 

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে জানিয়েছে, প্রায় ১৮ ঘণ্টা ধরে (রোববার রাত থেকে) এনআইডি সার্ভার বিকল রয়েছে। এতে তাদের সিম নিবন্ধনসহ ৮টি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ওই চিঠিতে বলা হয়, মে মাসে দুই দফায় ৩৫ ঘণ্টা এবং মার্চ ও ফেব্রুয়ারি মাসে দুই বার সার্ভার বিকল ছিল।  এখন পর্যন্ত সার্ভার বিকল অবস্থায় রয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, বুধবার সার্ভার সচল হতে পারে। 

২০১৯ সালের জানুয়ারিতে প্রায় ১৩ দিন এনআইডি সার্ভার ডাউন ছিল ৷ 

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে