ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২০-৬-২০২৩ বিকাল ৬:১
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন  অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট)-৩য় পর্যায় (১ম সংশোধিত)" শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস,এম, আলমগীর কবীর প্রকল্প পরিচালক, ইমপ্যাক্ট"৩য় পর্যায়" প্রকল্প,যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মিজানুর রহমান, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর,গোপালগঞ্জ, মো. মাহবুবুর রহমান, ডেপুটি কো- অর্ডিনেটর, শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্র,টুঙ্গিপাড়া, মো. সাজেদুল হক, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জ।সভায় সভাপতিত্ব করেন মো. আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বায়োগ্যাস প্লান্ট স্থাপনের বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে, ড. এস,এম, আলমগীর কবীর বলেন,বিশ্বব্যাপী করোনা অতিমারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক তেল ও গ্যাসের এই চরম সংকটে বাংলাদেশের গ্রামীণ জনপদে শতভাগ পরিবেশ বান্ধব ও সময় সাশ্রয়ী বায়োগ্যাস স্থাপনের বিকল্প নেই ।তাই দেশব্যাপী সর্বত্র বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা জরুরী হয়ে পরেছে, বাংলাদেশের ৬৪ জেলার ৪৯২ টি উপজেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের কাজ চলমান রয়েছে।  কাঠের কোনো খরচ ব্যতীত এই প্লান্ট পরিচালিত হবে এবং গোবরের উচ্ছিষ্ট বিক্রি করে  এবং আশেপাশের বাড়ীতে গ্যাস সংযোগ দিয়ে আর্থিকভাবে উপকারভোগীরা লাভবান হতে পারেন। এই বায়োগ্যাস প্লান্ট তৈরিতে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা এবং খামার স্থাপনে গবাদি পশু ক্রয়ের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত মাত্র ৫% সার্ভিস চার্জে যুব উন্নয়ন অধিদপ্তরের নীতিমালার আলোকে ঋণ প্রদান করা হবে।আগ্রহী উপকারভোগীবৃন্দকে সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় যোগাযোগ করার জন্য আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প

৫ অক্টোবর থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে না সুইডেন দূতাবাস

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না

চায়ের দেশে কফির কাপে বদলে যাচ্ছে আড্ডা

কনটেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত, ঢাকায় ট্রেনের লম্বা সারি

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদায় নেবে মৌসুমি বায়ু, শেষভাগে বৃষ্টি ও লঘুচাপের আভাস