ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আলেশা মার্টের চেয়ারম্যানের বিচার শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১:৪৮

চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (২৫ জুন) ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ খসরুজ্জামানের আদালত এ অভিযোগ গঠন করেন। মামলার অভিযোগে থেকে জানা যায়, মামলার বাদী মো. সেলিম ২০২১ সালের ৫ জুন আলেশা মার্টের অনলাইন শপ থেকে দুইটি মোটরসাইকেল কেনার জন্য এক লাখ ৯৪ হাজার ৮০ টাকা বিকাশ/নগদের মাধ্যমে আসামিকে প্রদান করেন। সাত থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল। কিন্তু আসামি তথা আলেশা মার্ট বাদীর চাহিদা অনুযায়ী তা সরবরাহ না করে কালক্ষেপণ করে। পরে মোটরসাইকেল সরবরাহ করতে না পেরে আসামি ২০২১ সালের ২৩ ডিসেম্বর দুইটি চেকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার ৫৬০ টাকার অ্যাকাউন্ট পে চেক প্রদান করেন। চেক দুইটি নগদায়ন করতে গেলে সবশেষ ২০২২ সালের ৫ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মিরপুর শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়। পরবর্তীতে ২৭ জুন আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও বাদীর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর