ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। টানা ৫ দিন ঈদের ছুটি কাটিয়ে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা।
বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। ঈদ উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ২৭ জুনকে ছুটি ঘোষণা করে ছুটি একদিন বাড়ানো হয়। এর ফলে ঈদুল আজহায় টানা পাঁচদিনের ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২৮-৩০ জুন পর্যন্ত পূর্ব নির্ধারিত ছুটি ছিল। এর সঙ্গে ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হয়।ঈদের ছুটিতে অনেকে রাজধানী ছেড়ে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যান। ঈদ উদযাপন করতে লোকজন গ্রামে যাওয়ায় ঢাকার রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়ে।
প্রিয়জন ও কাছের মানুষদের নিয়ে গ্রামের বাড়ি ঈদ উদযাপন করতে যাওয়া মানুষজন আবারও ঢাকায় ফিরতে শুরু করেছে।
তবে এখনও পুরনো রূপে ফেরেনি রাজধানী ঢাকা। কেননা যারা ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে গেছেন, তাদের অনেকেই সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও কয়েকদিন লেগে যাবে।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সাধারণত ঈদের আগেই বাড়ি যান রাজধানীর মানুষ। কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। এ বছর ঈদের দিনও ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, তিন দিনে সব মিলিয়ে (ঈদের দিন এবং তার আগের দুই দিন) ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। একই সময় ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত