ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যাত্রীর চাপে একতা এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ১১:৩২

যাত্রীর চাপে শিডিউল বিপর্যয় ঘটেছে একতা এক্সপ্রেসের। সকাল ১০টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার শিডিউল ছিল। কিন্তু এ রিপোর্ট লেখার সময়ও ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর অপরপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

এদিকে ট্রেনটির ঢাকা পৌঁছানোর পর কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দুপুর ১২টা ৩৫ মিনিটে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ঈদের ছুটি শেষে যাত্রীদের চাপের কারণে এখনো যমুনা সেতুর ওপারে রয়েছে একতা এক্সপ্রেস। চালু হলেই বোঝা যাবে কয়টার দিকে ঢাকা আসে।

একতা এক্সপ্রেসের যাত্রী তৌফিকুর রহমান বলেন, ভ্রমণের জন্য পঞ্চগড়ে যাচ্ছি। ঝামেলামুক্ত ভ্রমণের জন্যই ট্রেনকে বেছে নেওয়া। কিন্তু শিডিউল বিপর্যয় ট্রেন ভ্রমণের আনন্দটাই মাটি করে দিয়েছে।

যাত্রী মো. রুহুল আমিন বলেন, আমি যাচ্ছি পঞ্চগড়, রেলমন্ত্রীর বাড়িও পঞ্চগড়, সেই লাইনে যদি এমন হয় তাহলে অন্যটির কী খবর? যাত্রীর চাপ থাকবে এটা তো স্বাভাবিক। রেল কর্তৃপক্ষ কেন আগে থেকে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের এখানে এনে বসিয়ে রাখার মানে হয় না। একটি খুদে বার্তা দিলেই আমাদের বসে থাকতে হতো না।

আরেক যাত্রী মো. হাসিবুল হাছান বলেন, রেলে শিডিউল বিপর্যয় দীর্ঘদিন ধরে চলে আসছে। যাত্রীদের ভোগান্তি শিকার হতে হয়। এই ভোগান্তি থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। যেহেতু দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। এর একটা সমাধান হওয়া জরুরি। কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে