ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৭-২০২৩ দুপুর ৩:৩০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অফ কমার্সের ডেপুটি চিফ কাউন্সিল মিঃ জো ইয়াং এর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তাঁর দপ্তরে সাক্ষাত করেন।

এসময় তাঁরা বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নির্দেশিকা ও নীতি-কৌশল তৈরির প্রয়োজনীয়তা, তথ্য সুরক্ষা আইনের বর্তমান অবস্থা, ওটিটি রেগুলেশনসসহ আইসিটি ইনিসেয়েটিভস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মার্কিন সাইবার নিরাপত্তায় কর্মরত দলের সদস্যদের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সাইবারকে সহযোগিতার মাধ্যমে কিভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের DEIED, EDGE এবং SHIFT প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম এবং স্টারলিঙ্কে মার্কিন স্পেসএক্স কোম্পানিকে বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রতিনিধি দলের প্রতি আহবান জানান।

প্রতিমন্ত্রী ক্যাশলেস ও ইনক্লুসিভ সোসাইটির গুরুত্বসহ বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগের মাধ্যমে দু’দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একই লক্ষ্যগুলো নিয়ে একসাথে কাজ করার বেশ সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

এসময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জেনারেল কাউন্সিল অফিসের সিনিয়র অ্যাটর্নি জোসেফ এল গাট্টুসো, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অফিসার জেমস্ এস গার্ডিনার, এনার্জি-ইএসটিএইচ এবং আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে