ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ফের শাহবাগে চিকিৎসকদের আন্দোলন শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৭-২০২৩ দুপুর ১২:২৬

৫০ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েটরা। তাদের দাবি, ৫ হাজার টাকা বর্ধিত ভাতা চিকিৎসকদের সঙ্গে হাস্যরস ছাড়া কিছুই না, যা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়।

সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা।

এসময় তারা ‘বেতন ভাতার উন্নয়ন, করতে হবে বাস্তবায়ন’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘ক্ষুদা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’ এসব স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, সাত দিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। আমরা কোন দয়াদক্ষিণা চাই না। ৫০ হাজার টাকা ভাতা আমাদের অধিকার। ২৫ হাজার টাকা ভাতা আমরা কোনোভাবেই মেনে নিব না।

পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন বলেন, আমরা গতকাল শুনেছি ২৫ হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে, এটা একটা উড়ন্ত খবর। এর কোনো সত্যতা নেই। যদি সত্যও হয়, ২৫ হাজার টাকায় আমরা সন্তুষ্ট নই। আমরা এমন একটা ভাতা চাই, যেটা দিয়ে পরিবার নিয়ে সুন্দর করে জীবনযাপন করতে পারি, পাশাপাশি আমাদের চলমান কোর্সটি সুন্দরভাবে শেষ করতে চাই।

তিনি বলেন, আজকের মতো শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছিলাম, কিন্তু গতকাল আমাদের ওপর পুলিশ যেভাবে হামলা করেছে, তা কোনোভাবেই কাম্য ছিল না। এই অন্যায়ের বিচার আমরা চাই। ইন্টার্ন চিকিৎসকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। ইন্টার্ন চিকিৎসকদেরও আমরা পাশে পাবো। 

ডা. জাবের আরও বলেন, রাজপথে আমরা দাবি আদায় করতে চাই না। টেবিলে আলোচনা করেই দাবি আদায় করতে চাই। কিন্তু আমাদের রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। ৬ মাস যাবৎ আমরা ঘুরছি, যেখানেই গিয়েছি শুধু আশ্বাস পেয়েছি।

এমএসএম / এমএসএম

স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে

সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম

মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস

যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক

পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ

জ্বালা‌নিতে অ‌তি‌রিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জা‌নিয়েছে বাংলাদেশ

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

ঈদের সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-অফিস-আদালত

পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী