ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে জেট্রোর প্রেসিডেন্টের বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ১২:৪৪

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)’ এর প্রেসিডেন্ট মি. কাজুশিজি নবোতানি (Kazushige Nobutani) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তাঁর দপ্তরে সাক্ষাত করেন।  

বৈঠকে তাঁরা জাপান-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিভাবে যৌথভাবে কাজ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বৈঠকে জাপানী বেসরকারি খাত ও বাংলাদেশী আইটি ফার্মগুলোর মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানো এবং স্টার্টআপ এক্সচেইঞ্জ বিষয়ও আলোচনা করা হয়।

জেট্রোর প্রেসিডেন্ট জানান বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ড দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই জাপানের অটোমোটিভ প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশে বিনিয়োগ এবং জাপানি আইটি সংস্থাগুলো বাংলাদেশ থেকে আইটি ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে আগ্রহী৷

আইসিটি প্রতিমন্ত্রী জানান এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে আইসিটি বিভাগ জাপানের আইটি খাতের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে জাপানি বিনিয়োগ আনতে জেট্রোর সহযোগিতা কামনা করেন।

জেট্রোর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার কর্তৃক আইসিটি খাতসহ বিভিন্ন খাতে বাস্তবায়িত বিশাল অবকাঠামো উন্নয়ন ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এসময় আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনসহ জেট্রোর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী

গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪

শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু