ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মডেল পিয়াসার সহযোগী সেই মিশু গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:২৭

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব, যিনি বিতর্কিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার অন্যতম সহযোগী। গ্রেপ্তার করা হয়েছে মিশুর আরেক সহযোগীকেও।

বুধবার দুপুরে র‍্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় মিশুকে গ্রেপ্তারের তথ্য জানানো হলেও কখন গ্রেপ্তার করা হয় সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিকালে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবে এলিট ফোর্সটি।

জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া মডেল পিয়াসা ও মৌ আক্তারের অন্যতম সহযোগী মিশু। পিয়াসাদের নিয়ন্ত্রণ করতেন তিনি। এসব মডেলদের ব্যবহার করে মিশু মাদক কারবার, ব্ল্যাকমেইলসহ নানান অপরাধ করতেন। গরু আমদানির নামে গরুর পেটে কৌশলে স্বর্ণ ও হীরার চালান আনতেন মিশু। এভাবে চোরাচালান করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি।

গত রবিবার ঢাকার বারিধারার একটি বাসা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ওই সময় বাসাটি থেকে ইয়াবা, মদ ও সীসা পাওয়া যায়। পরে মোহাম্মদপুর থেকে মৌ আক্তার নামে আরেক মডেলকে গ্রেপ্তার করা হয়।

প্রীতি / প্রীতি

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের