জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মশিউর রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মশিউর রহমান, যিনি এর আগে উপ-উপাচার্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
অধ্যাপক হারুন-অর-রশিদ গত ৫ মার্চ উপাচার্য হিসেবে তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ করেন। পরে গত ১৬ মার্চ এই পদে অধ্যাপক মশিউর রহমানকে রুটিন দায়িত্ব পালন করতে বলেছিল সরকার। এবার তাকে উপাচার্যের আনুষ্ঠানিক দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক মশিউর রহমানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ নিয়োগ অনুমোদন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা মশিউর রহমান ২০১৭ সালের ৯ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার জন্মস্থান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।
এমএসএম / এমএসএম
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ