ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে, কমবে দক্ষিণে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ১২:২৩

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বাড়বে। অন্যদিকে দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টির যে প্রবণতা তা তুলনামূলক কিছুটা কমবে। এছাড়া দেশের আট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বুধবার। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। 

বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে, বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুর নেওয়াজ কবির সকালে  বলেন, দেশের দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টির যে প্রবণতা তা তুলনামূলক কিছুটা কমবে। অন্যদিকে দেশের উত্তরের দিকে বৃষ্টি তুলনামূলক কিছুটা বাড়বে। 

তিনি জানান, ১২ আগস্টের পর বৃষ্টি আবার বাড়তে পারে। বহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।  

তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত: আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে